• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

    এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে
            দেখা পেলেম ফাল্গুনে॥
        বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়–
            এ কী গো বিস্ময়।
        অবাক আমি তরুণ গলার গান শুনে॥
গন্ধে উদাস হাওয়ার মতো  উড়ে তোমার উত্তরী,
    কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরী।
তরুণ হাসির আড়ালে কোন্‌ আগুন ঢাকা রয়–
            এ কী গো বিস্ময়।
অস্ত্র তোমার গোপন রাখ কোন্‌ তূণে॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৪ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৬ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এতদিন যে বসেছিলেম পথ চেয়ে আর কাল গুনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑