• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে।
    যে ঢেউ ওঠে তারি সুরে    বাজে কি গান সাগর জুড়ে।
    যে ঢেউ পড়ে তাহারো সুর জাগছে সারা বেলা রে।
    বসন্তে আজ দেখ্‌ রে তোরা ঝরা ফুলের খেলা রে॥
আমার প্রভুর পায়ের তলে    শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে॥
    আমার গুরুর আসন-কাছে   সুবোধ ছেলে ক’জন আছে।
    অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
    উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা ফুলের খেলা রে॥

রাগ: বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি দখিন-দুয়ার খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো দখিন হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑