• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো দখিন হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো দখিন হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো দখিন হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো  দখিন হাওয়া, ও  পথিক হাওয়া,  দোদুল দোলায় দাও দুলিয়ে।
    নূতন-পাতার-পুলক-ছাওয়া পরশখানি দাও বুলিয়ে॥
আমি  পথের ধারের ব্যাকুল বেণু   হঠাৎ তোমার সাড়া পেনু গো–
    আহা,  এস আমার শাখায় শাখায় প্রাণের গানের ঢেউ তুলিয়ে॥
ওগো  দখিন হাওয়া,  ও  পথিক হাওয়া,  পথের ধারে আমার বাসা।
    জানি তোমার আসা-যাওয়া, শুনি তোমার পায়ের ভাষা।
আমায়  তোমার ছোঁওয়া লাগলে পরে  একটুকুতেই কাঁপন ধরে গো–
    আহা,   কানে-কানে একটি কথায় সকল কথা নেয় ভুলিয়ে॥

রাগ: বেহাগ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৪ ফেব্রুয়ারি, ১৯১৫
রচনাস্থান: সুরুল
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওগো দখিন হাওয়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আকাশ আমায় ভরল আলোয় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑