• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি দখিন-দুয়ার খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি দখিন-দুয়ার খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি দখিন-দুয়ার খোলা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

        আজি দখিন-দুয়ার খোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো।
        দিব    হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
        নব    শ্যামল শোভন রথে    এসো    বকুল-বিছানো পথে,
এসো    বাজায়ে ব্যাকুল বেণু    মেখে    পিয়ালফুলের রেণু,
        এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
এসো    ঘনপল্লবপুঞ্জে    এসো হে, এসো হে,  এসো হে।
এসো    বনমল্লিকাকুঞ্জে    এসো হে, এসো হে,  এসো হে।
মৃদু    মধুর মদির হেসে    এসো    পাগল হাওয়ার দেশে,
        তোমার    উতলা উত্তরীয়    তুমি    আকাশে উড়ায়ে দিয়ো–
            এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত, এসো॥

রাগ: বাহার-কীর্তন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1317
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি পথভোলা এক পথিক এসেছি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑