• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          আজ শ্রাবণের আমন্ত্রণে
          দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
          ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে॥
ধরিত্রী তাঁর অঙ্গনেতে    নাচের তালে ওঠেন মেতে,
          চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে
          প্রথম যুগের বচন শুনি মনে
          নবশ্যামল প্রাণের নিকেতনে।
পুব-হাওয়া ধায় আকাশতলে,   তার সাথে মোর ভাবনা চলে
          কালহারা কোন্‌ কালের পানে ছুটে॥

রাগ: মল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1929
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑