• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্‌   শোন্‌ রে,   মন রে আমার,   উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
     দিক্‌-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
     কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
          বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
          সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
     অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন–
     শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥

রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১০ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বজ্রমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑