• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নীল-   অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর   হে গম্ভীর!
          বনলক্ষ্মীর কম্পিত কায়, চঞ্চল অন্তর–
          ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জীর   হে গম্ভীর॥
          বর্ষণগীত হল মুখরিত মেঘমন্দ্রিত ছন্দে,
          কদম্ববন গভীর মগন আনন্দঘন গন্ধে–
          নন্দিত তব উৎসবমন্দির   হে গম্ভীর॥
          দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা,
          পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা।
          মাটির কঠিন বাধা হল ক্ষীণ, দিকে দিকে হল দীর্ণ–
          নব অঙ্কুর-জয়পতাকায় ধরাতল সমাকীর্ণ–
          ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর   হে গম্ভীর॥

রাগ: মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ শ্রাবণ, ১৩৩৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ১১ অগাস্ট, ১৯২৯
রচনাস্থান: শ্রীনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

নীল অঞ্জনঘন পুঞ্জছায়ায় সম্‌বৃত অম্বর হে গম্ভীর (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কোন পুরাতন প্রাণের টানে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজ শ্রাবণের আমন্ত্রণে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑