• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।
মাঠের শেষে শ্যামল বেশে ক্ষণেক দাঁড়া ॥
     জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে।
     পুব হতে কোন্‌ পশ্চিমেতে যায় রে উড়ে,
          গুরু গুরু ভেরী কারে দেয় যে সাড়া॥
নাচের নেশা লাগল তালের পাতায় পাতায়,
হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়।
     আকাশ হতে আকাশে কার ছুটোছুটি,
     বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি–
          ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া ॥

রাগ: মিশ্র মেঘমল্লার
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑