• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে,
পিয়ালগুলি নাটের ঠাটে হাওয়ায় হেলে॥
     বরষনের পরশনে   শিহর লাগে বনে বনে,
     বিরহী এই মন যে আমার সুদূর-পানে পাখা মেলে॥
আকাশপথে বলাকা ধায় কোন্‌ সে অকারণের বেগে,
পুব হাওয়াতে ঢেউ খেলে যায় ডানার গানের তুফান লেগে।
     ঝিল্লিমুখর বাদল-সাঁঝে   কে দেখা দেয় হৃদয়-মাঝে,
     স্বপনরূপে চুপে চুপে ব্যথায় আমার চরণ ফেলে॥

রাগ: ইমনকল্যাণ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑