• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
          ‘আ য়   আ য়   আ য়’॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই–
          ‘যা ই   যা ই   যা ই।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
          পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়–
          ‘আ য়   আ য়   আ য়’।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই–
          ‘যা ই   যা ই   যা ই’।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
          পাল-তোলা পাখায়॥

রাগ: কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): ৯ জুলাই, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:কদম্বেরই কানন ঘেরি আষাঢ়মেঘের ছায়া খেলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑