• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
     আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
     নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
       তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন্‌ মন্তরে তাহারে দিব বাণী।
     রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে–
     যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
       কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥

রাগ: হাম্বীর
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায় (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑