• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি,
অশ্রুভরা পূরব হাওয়ায় পাল তুলে দাও আজি॥
     উদাস হৃদয় তাকায়ে রয়,   বোঝা তাহার নয় ভারী নয়,
     পুলক-লাগা এই কদম্বের একটি কেবল সাজি॥
ভোরবেলা যে খেলার সাথি ছিল আমার কাছে,
মনে ভাবি, তার ঠিকানা তোমার জানা আছে।
     তাই তোমারি সারিগানে   সেই আঁখি তার মনে আনে,
     আকাশ-ভরা বেদনাতে রোদন উঠে বাজি॥

রাগ: পিলু
তাল: দাদরা-খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): ১১ ভাদ্র, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): 1921
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওগো আমার শ্রাবণমেঘের খেয়াতরীর মাঝি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑