• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ছায়া ঘনাইছে বনে বনে,   গগনে গগনে ডাকে দেয়া।
কবে নবঘন-বরিষনে     গোপনে গোপনে এলি কেয়া ॥
     পুরবে নীরব ইশারাতে   একদা নিদ্রাহীন রাতে
          হাওয়াতে কী পথে দিলি খেয়া–
              আষাঢ়ের খেয়ালের কোন্‌ খেয়া ॥
যে মধু হৃদয়ে ছিল মাখা   কাঁটাতে কী ভয়ে দিলি ঢাকা।
     বুঝি এলি যার অভিসারে   মনে মনে দেখা হল তারে,
          আড়ালে আড়ালে দেয়া-নেয়া–
              আপনায় লুকায়ে দেয়া-নেয়া ॥

রাগ: পিলু
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩৩০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1923
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ছায়া ঘনাইছে বনে বনে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আষাঢ় কোথা হতে আজ পেলি ছাড়া (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑