• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

   বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ।
   আনে আমার মনের কোণে সেই চরণের ছন্দ॥
          স্বপ্নশেষের বাতায়নে   হঠাৎ-আসা ক্ষণে ক্ষণে
          আধো-ঘুমের-প্রান্ত-ছোঁওয়া বকুলমালার গন্ধ॥
বৈশাখের এই ভোরের হাওয়া বহে কিসের হর্ষ,
যেন রে সেই উড়ে-পড়া এলো কেশের স্পর্শ।
          চাঁপাবনের কাঁপন-ছলে লাগে আমার বুকের তলে
          আরেক দিনের প্রভাত হতে হৃদয়দোলার স্পন্দ॥

রাগ: মিশ্র পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1329
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বৈশাখ হে মৌনী তাপস কোন্‌ অতলের বাণী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑