• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রখর তপনতাপে   আকাশ তৃষায় কাঁপে,
     বায়ু করে হাহাকার।
দীর্ঘপথের শেষে   ডাকি মন্দিরে এসে,
     “খোলো খোলো খোলো দ্বার॥
বাহির হয়েছি কবে   কার আহ্বানরবে,
এখনি মলিন হবে   প্রভাতের ফুলহার॥
বুকে বাজে আশাহীনা   ক্ষীণমর্মর বীণা,
জানি না কে আছে কিনা,   সাড়া তো না পাই তার।
আজি সারা দিন ধ’রে   প্রাণে সুর ওঠে ভরে,
একেলা কেমন ক’রে   বহিব গানের ভার॥

রাগ: মূলতান-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওই বুঝি কালবৈশাখী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑