• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বৈশাখ হে মৌনী তাপস কোন্‌ অতলের বাণী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » বৈশাখ হে মৌনী তাপস কোন্‌ অতলের বাণী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

বৈশাখ হে মৌনী তাপস কোন্‌ অতলের বাণী (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     বৈশাখ হে, মৌনী তাপস, কোন্‌ অতলের বাণী
              এমন   কোথায় খুঁজে পেলে।
তপ্ত ভালের দীপ্তি ঢাকি মন্থর মেঘখানি
     এল   গভীর ছায়া ফেলে॥
          রুদ্রতপের সিদ্ধি এ কি   ওই-যে তোমার বক্ষে দেখি,
              ওরই লাগি আসন পাতো হোমহুতাশন জ্বেলে॥
নিঠুর, তুমি তাকিয়েছিলে মৃত্যুক্ষুধার মতো
     তোমার   রক্তনয়ন মেলে।
ভীষণ, তোমার প্রলয়সাধন প্রাণের বাঁধন যত
     যেন   হানবে অবহেলে।
          হঠাৎ তোমার কণ্ঠে এ যে   আশার ভাষা উঠল বেজে,
              দিলে তরুণ শ্যামল রূপে করুণ সুধা ঢেলে॥

রাগ: মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): 1922
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:বৈশাখের এই ভোরের হাওয়া আসে মৃদুমন্দ (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে বলে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑