• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

সন্ন্যাসী,
    ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত।
    বাহিরে যে তব লীন হল সব বিত্ত॥
রসহীন তরু,    নিষ্ঠুর মরু,
বাতাসে বাজিছে রুদ্র ডমরু,
    ধরা-ভাণ্ডার রিক্ত॥
জাগো তপস্বী, বাহিরে নয়ন মেলো হে। জাগো!
স্থলে জলে ফুলে ফুলে পল্লবে
চপল চরণ ফেলো হে। জাগো!
জাগো গানে গানে         নব নব তানে,
জাগাও উদাস হতাশ পরানে
    উদার তোমার নৃত্য॥ জাগাও॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1927

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑