• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

            ওগো জলের রানী,
ঢেউ দিয়ো না, দিয়ো না ঢেউ দিয়ো না গো–
            আমি যে ভয় মানি।
কখন তুমি শান্তগভীর, কখন্‌ টলোমলো–
কখন্‌   আঁখি অধীর হাস্যমদির,কখন্‌ ছলোছলো–
            কিছুই নাহি জানি।
যাও কোথা যাও,         কোথা যাও যে চঞ্চলি।
লও গো ব্যাকুল বকুলবনের মুকুল-অঞ্জলি।
দখিন-হাওয়ায় বনে বনে জাগল মরোমরো–
বুকের ‘পরে পুলক-ভরে কাঁপুক থরোথরো
            সুনীল আঁচলখানি।
            হাওয়ার দুলালী,
নাচের তালে তালে শ্যামল কুলের মন ভুলালি!
ওগো    অরুণ আলোর মানিক-মালা দোলাব ওই স্রোতে,
দেব হাতে গোপন রাতে আঁধার গগন হতে
            তারার ছায়া আনি॥

রাগ: পিলু
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1925
স্বরলিপিকার: বামন শিরোদকর

ওগো জলের রানী (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কালো মেঘের ঘটা ঘটনায় রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑