কালো মেঘের ঘটা ঘটনায় রে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কালো মেঘের ঘটা ঘটনায় রে আঁধার গগনে,
ঝরে ধারা ঝরোঝরো গহন বনে।
এত দিনে বাঁধন টুটে কুঁড়ি তোমার উঠল ফুটে
বাদল-বেলার বরিষনে
ওগো, এবার তুমি জাগো জাগো–
যেন এই বেলাটি হারায় না গো।
অশ্রুভরা কোন্ বাতাসে গন্ধে যে তার ব্যথা আসে–
আর কি গো সে রয় গোপনে॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
Leave a Reply