আপনহারা মাতোয়ারা আছি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে–
ওগো সাকী, দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে॥
রসের ধারা সুধায় ছাঁকা, মৃগনাভির আভাস মাখা গো,
বাতাস বেয়ে সুবাস তারি দূরের থেকে মাতায় মোরে॥
মুখ তুলে চাও ওগো প্রিয়ে– তোমার হাতের প্রসাদ দিয়ে
এক রজনীর মতো এবার দাও না আমায় অমর ক’রে।
নন্দননিকুঞ্জশাখে অনেক কুসুম ফুটে থাকে গো,
এমন মোহন রূপ দেখি নাই গন্ধ এমন কোথায় ওরে॥
রাগ: ভৈরবী-রামকেলী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন, ১৩৩২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1926
রচনাস্থান: আগরতলা
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
Leave a Reply