• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চরণরেখা তব যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি আপনি ঘুচালে কি॥
     অশোকরেণুগুলি   রাঙালো যার ধূলি
     তারে যে তৃণতলে   আজিকে লীন দেখি॥
ফুরায় ফুল-ফোটা,   পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও   উদাসী যায় চলে।
     তবু কি ভরি তারে   অমৃত ছিল না রে–
     স্মরণ তারো কি গো   মরণে যাবে ঠেকি॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

.

চরণরেখা তব যে পথে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

চরণরেখা তব   যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি         আপনি ঘুচালে কি॥
ছিল তো শেফালিকা     তোমারি-লিপি-লিখা,
তারে যে তৃণতলে       আজিকে লীন দেখি॥
কাশের শিখা যত         কাঁপিছে থরথরি,
মলিন মালতী যে         পড়িছে ঝরি ঝরি।
তোমার যে আলোকে অমৃত দিত চোখে
স্মরণ তারো কি গো  মরণে যাবে ঠেকি॥

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৯ ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): ৩ মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

চরণরেখা তব যে পথে দিলে লেখি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সন্ন্যাসী ধ্যানে নিমগ্ন নগ্ন তোমার চিত্ত – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর (প্রেম ও প্রকৃতি)
Next Post:গন্ধরেখার পন্থে তোমার শূন্যে গতি (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑