কার হাতে যে ধরা দেব হায় (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কার হাতে যে ধরা দেব হায়
তাই ভাবতে আমার বেলা যায়।
ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন–
বাঁয়ের দিকে ফিরলে তখন দখিন ডাকে ‘আয় রে আয়’॥
রাগ: কাফি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
Leave a Reply