বঁধু মিছে রাগ কোরো না (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
বঁধু, মিছে রাগ কোরো না, কোরো না।
মম মন বুঝে দেখো মনে মনে–মনে রেখো, কোরো করুণা॥
পাছে আপনারে রাখিতে না পারি
তাই কাছে কাছে থাকি আপনারি–
মুখ হেসে যাই, মনে কেঁদে চাই–সে আমার নহে ছলনা॥
দিনেকের দেখা, তিলেকের সুখ,
ক্ষণেকের তরে শুধু হাসিমুখ–
পলকের পরে থাকে বুক ভ’রে চিরজনমের বেদনা।
তারি মাঝে কেন এত সাধাসাধি,
অবুধ আঁধারে কেন মরি কাঁদি–
দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা॥
রাগ: মিশ্র ঝিঁঝিট
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১০ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: পতিসর

Leave a Reply