আমাকে যে বাঁধবে ধরে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমাকে যে বাঁধবে ধরে, এই হবে যার সাধন–
সে কি অমনি হবে।
আমার কাছে পড়লে বাঁধা সেই হবে মোর বাঁধন–
সে কি অমনি হবে॥
কে আমারে ভরসা করে আনতে আপন বশে–
সে কি অমনি হবে।
আপনাকে সে করুক-না বশ, মজুক প্রেমের রসে–
সে কি অমনি হবে।
আমাকে যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন–
সে কি অমনি হবে।
রাগ: শঙ্করা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩১৬
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
Leave a Reply