কাছে ছিলে, দূরে গেলে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কাছে ছিলে, দূরে গেলে–দূর হতে এসো কাছে।
ভুবন ভ্রমিলে তুমি–সে এখনো বসে আছে॥
ছিল না প্রেমের আলো, চিনিতে পারো নি ভালো–
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে।
জটিল হয়েছে জাল, প্রতিকূল হল কাল–
উন্মাদ তানে তানে কেটে গেছে তাল।
কে জানে তোমার বীণা সুরে ফিরে যাবে কি না–
নিঠুর বিধির টানে তার ছিঁড়ে যায় পাছে॥
রাগ: মিশ্র আলাহিয়া – মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
.
কাছে ছিলে দূরে গেলে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এস কাছে।
ভুবন ভ্রমিলে তুমি, সে এখনো বসে আছে।
ছিল না প্রেমের আলো, চিনিতে পার নি ভালো,
এখন বিরহানলে প্রেমানল জ্বলিয়াছে!
রাগ: মিশ্র আলাহিয়া – মিশ্র কেদারা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply