• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি ভরিয়া লইবে কুম্ভ (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যদি ভরিয়া লইবে কুম্ভ (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি ভরিয়া লইবে কুম্ভ (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে।
তলতল ছলছলকাঁদিবে গভীর জল
        ওই দুটি সুকোমল        চরণ ঘিরে।
আজি বর্ষা গাঢ়তম,      নিবিড়কুন্তলসম
        মেঘ নামিয়াছে মম        দুইটি তীরে।
ওই-যে শবদ চিনি,       নূপুর রিনিকিঝিনি–
        কে গো তুমি একাকিনী  আসিছ ধীরে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥
যদি     মরণ লভিতে চাও       এসো তবে ঝাঁপ দাও
                সলিলমাঝে।
        স্নিগ্ধ শান্ত সুগভীর–   নাহি তল, নাহি তীর,
            মৃত্যুসম নীল নীর স্থির বিরাজে।
নাহি রাত্রিদিনমান–      আদি অন্ত পরিমাণ,
        সে অতলে গীতগান      কিছু না বাজে।
যাও সব যাও ভুলে,               নিখিলবন্ধন খুলে
        ফেলে দিয়ে এসো কূলে সকল কাজে।
যদি     ভরিয়া লইবে কুম্ভ       এসো ওগো, এসো মোর
                হৃদয়নীরে॥

রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ১২ আষাঢ়, ১৩০০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৫ জুন, ১৮৯৩
রচনাস্থান: শিলাইদহ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কাছে ছিলে দূরে গেলে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:বড়ো বিস্ময় লাগে হেরি তোমারে (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑