জীবনে এ কি প্রথম বসন্ত এল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
জীবনে এ কি প্রথম বসন্ত এল, এল! এল রে!
নবীন বাসনায় চঞ্চল যৌবন নবীন জীবন পেল।
এল, এল।
বাহির হতে চায় মন, চায়, চায় রে–
করে কাহার অন্বেষণ।
ফাগুন-হাওয়ার দোল দিয়ে যায় হিল্লোল–
চিতসাগর উদ্বেল। এল, এল।
দখিনবায়ু ছুটিয়াছে, বুঝি খোঁজে কোন্ ফুল ফুটিয়াছে–
খোঁজে বনে বনে– খোঁজে আমার মনে।
নিশিদিন আছে মন জাগিকার পদপরশন-লাগি–
তারি তরে মর্মের কাছে শতদলদল মেলিয়াছে
আমার মন॥
রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1295
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
Leave a Reply