• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আবার মোরে পাগল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আবার মোরে পাগল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আবার মোরে পাগল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আবার মোরে পাগল করে                 দিবে কে।
হৃদয় যেন পাষাণ-হেন বিরাগ-ভরা        বিবেকে॥
আবার প্রাণে নূতন টানে                  প্রেমের নদী
পাষাণ হতে উছল স্রোতে                বহায় যদি–
আবার দুটি নয়নে লুটি  হৃদয় হ’রে      নিবে কে!
আবার মোরে পাগল করে                 দিবে কে॥
    
আবার কবে ধরণী হবে                   তরুণা।
কাহার প্রেমে আসিবে নেমে              স্বরগ হতে    করুণা॥
নিশীথনভে শুনিব কবে                  গভীর গান,
যে দিকে চাব দেখিতে পাব               নবীন প্রাণ,
নূতন প্রীতি আনিবে নিতি               কুমারী উষা    অরুণা।
আবার কবে ধরণী হবে                   তরুণা।
    
দিবে সে খুলি এ ঘোর ধূলি-             আবরণ।
তাহার হাতেআঁখির পাতে               জগত-জাগা   জাগরণ।
সে হাসিখানিআনিবে টানি               সবার হাসি।
গড়িবে গেহ, জাগাবে স্নেহ–              জীবনরাশি।
প্রকৃতিবধূ  চাহিবে মধু,                  পরিবে নব   আভরণ–
সে দিবে খুলি এ ঘোর ধূলি-             আবরণ।
    
হৃদয়ে এসে মধুর হেসে                  প্রাণের গান   গাহিয়া
পাগল করে দিবে সে মোরে               চাহিয়া
আপনা থাকিভাসিবে আঁখি               আকুল নীরে,
ঝরনা-সম    জগত-মম                   ঝরিবে শিরে–
তাহার বাণীদিবে গো আনি                সকল বাণী   বাহিয়া।
পাগল করে দিবে সে মোরে               চাহিয়া।


রাগ: কীর্তন
তাল: ঝম্পক
রচনাকাল (বঙ্গাব্দ): আষাঢ়, ১২৯৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887
রচনাস্থান: ৪৯, পার্ক স্ট্রীট, কলকাতা

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কে যেতেছিস আয় রে হেথা (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:জীবনে এ কি প্রথম বসন্ত এল (প্রেম ও প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑