• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো নদী, আপন বেগে পাগল-পারা,
আমি স্তব্ধ চাঁপার তরু    গন্ধভরে তন্দ্রাহারা॥
আমি সদা অচল থাকি,    গভীর চলা গোপন রাখি,  
আমার চলা নবীন পাতায়, আমার চলা ফুলের ধারা॥
ওগো নদী, চলার বেগে পাগল-পারা,
পথে পথে বাহির হয়ে আপন-হারা–
আমার চলা যায় না বলা– আলোর পানে প্রাণের চলা–
আকাশ বোঝে আনন্দ তার, বোঝে নিশার নীরব তারা॥

রাগ: পিলু
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ ফাল্গুন, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মার্চ, ১৯১৫
রচনাস্থান: বোলপুর থেকে কলকাতা যাবার পথে ট্রেনে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:নমো যন্ত্র নমো – (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑