• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে
                   কী উচ্ছ্বাসে
          ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা।
              ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা
প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি
              ‘এসেছে কি– এসেছে কি।’
   
          আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে
                   কী উচ্ছ্বাসে
              নাচের মাতন লাগল শিরীষ-ডালে
                   স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে।
প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখি
                   আসে নি কি– আসে নি কি।’
          আবার কখন এমনি দিনেই ফাগুন মাসে
                   কী আশ্বাসে
          ডালগুলি তার রইবে শ্রবণ পেতে
              অলখ জনের চরণ-শব্দে মেতে।
প্রত্যহ তার মর্মরস্বর বলবে আমায় কী বিশ্বাসে,
              ‘সে কি আসে– সে কি আসে।’
   
          প্রশ্ন জানাই পুষ্পবিভোর ফাগুন মাসে
                   কী আশ্বাসে,
          ‘হায় গো, আমার ভাগ্য-রাতের তারা,
              নিমেষ-গণন হয় নি কি মোর সারা।’
প্রত্যহ বয় প্রাঙ্গণময় বনের বাতাস এলোমেলো–
              ‘সে কি এল– সে কি এল।’

রাগ: ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ শ্রাবণ, ১৩৩৫
রচনাকাল (খৃষ্টাব্দ): ৮ অগাস্ট, ১৯২৮
রচনাস্থান: চৌরঙ্গী, কলকাতা
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:হে আকাশবিহারী-নীরদবাহন জল (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑