• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নমো যন্ত্র নমো – (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » নমো যন্ত্র নমো – (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

নমো    যন্ত্র, নমো– যন্ত্র, নমো– যন্ত্র, নমো– যন্ত্র!
তুমি    চক্রমুখরমন্দ্রিত,   তুমি   বজ্রবহ্নিবন্দিত,
তব     বস্তুবিশ্ববক্ষোদংশ ধ্বংসবিকট দন্ত ॥
তব     দীপ্ত-অগ্নি-শত-শতঘ্নী-বিঘ্নবিজয় পন্থ।
তব     লৌহগলন শৈলদলন অচলচলন মন্ত্র ॥
কভু    কাষ্ঠলোষ্ট্র-ইষ্টক দৃঢ় ঘনপিনদ্ধ কায়া,
কভু    ভূতল-জল-অন্তরীক্ষ-লঙ্ঘন লঘু মায়া।
তব     খনি-খনিত্র-নখ-বিদীর্ণ ক্ষিতি বিকীর্ণ-অন্ত্র।
তব     পঞ্চভূতবন্ধনকর ইন্দ্রজালতন্ত্র ॥

রাগ: ইমন-ভূপালী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯১২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

নমো যন্ত্র নমো - (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে প্রজাপতি মায়া দিয়ে কে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওগো নদী আপন বেগে পাগল-পারা (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑