• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দূর রজনীর স্বপন লাগে আজ নূতনের হাসিতে,
দূর ফাগুনের বেদন জাগে আজ ফাগুনের বাঁশিতে॥
হায় রে সে কাল হায় রে   কখন চলে যায় রে
আজ এ কালের মরীচিকায়   নতুন মায়ায় ভাসিতে॥
যে মহাকাল দিন ফুরালে   আমার কুসুম ঝরালো
সেই তোমারি তরুণ ভালে ফুলের মালা পরালো।
শুনিয়ে শেষের কথা সে   কাঁদিয়ে ছিল হতাশে,
তোমার মাঝে নতুন সাজে শূন্য আবার ভরালো।
আমরা খেলা খেলেছিলেম,   আমরাও গান গেয়েছি।
আমরাও পাল মেলেছিলেম,   আমরা তরী বেয়েছি।
হারায় নি তা হারায় নি   বৈতরণী পারায় নি–
নবীন চোখের চপল আলোয় সে কাল ফিরে পেয়েছি।

রাগ: মিশ্র খাম্বাজ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ বৈশাখ, ১৩৩৪
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৩ মে, ১৯২৭
রচনাস্থান: শিলং
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:তোমাদের দান যশের ডালায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑