• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি,
শুনতে কি পাস দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি॥
     তরী কি তোর দিনের শেষে   ঠেকবে এবার ঘাটে এসে।
     সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি দেখা প্রদীপরাজি॥
যেন আমার লাগে মনে   মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি।
     আসার বেলায় কুসুমগুলি   কিছু এনেছিলেম তুলি,
     যেগুলি তার নবীন আছে এই বেলা নে সাজিয়ে সাজি॥

রাগ: শ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ১৭ শ্রাবণ, ১৩১৭
রচনাকাল (খৃষ্টাব্দ): 1910
রচনাস্থান: বোলপুর
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

ওরে মাঝি ওরে আমার মানবজন্মতরীর মাঝি (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:চোখ যে ওদের ছুটে চলে গো (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑