• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমাদের দান যশের ডালায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তোমাদের দান যশের ডালায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাদের দান যশের ডালায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তোমাদের দান যশের ডালায় সব-শেষ সঞ্চয়   আমার–
              নিতে মনে লাগে ভয়॥
     এই রূপলোকে কবে এসেছিনু রাতে,
     গেঁথেছিনু মালা ঝ’রে-পড়া পারিজাতে,
     আঁধারে অন্ধ– এ যে গাঁথা তারি হাতে–
          কী দিল এ পরিচয়॥
       এরে পরাবে কি কলালক্ষ্মীর গলে
       সাতনরী হারে যেথায় মানিক জ্বলে।
     একদা কখন অমরার উৎসবে
     ম্লান ফুলদল খসিয়া পড়িবে কবে,
     এ আদর যদি লজ্জার পরাভবে
              সে দিন মলিন হয়॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ২০ শ্রাবণ, ১৩৩৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ৫ অগাস্ট, ১৯৩১
রচনাস্থান: কলকাতা

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওগো তোরা কে যাবি পারে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দূর রজনীর স্বপন লাগে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑