• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তরী আমার হঠাৎ ডুবে যায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » তরী আমার হঠাৎ ডুবে যায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরী আমার হঠাৎ ডুবে যায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

তরী আমার হঠাৎ ডুবে যায়
কোন্‌খানে রে কোন্‌ পাষাণের ঘায়॥
          নবীন তরী নতুন চলে,   দিই নি পাড়ি অগাধ জলে–
          বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়॥
ভেসেছিলেম স্রোতের ভরে,   একা ছিলেম কর্ণ ধ’রে–
লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায়।
          সুখে ছিলেম আপন-মনে,   মেঘ ছিল না গগনকোণে–
          লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥

রাগ: ভৈরবী-রামকেলী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

তরী আমার হঠাৎ ডুবে যায়  (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওরে সাবধানী পথিক (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑