• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওরে সাবধানী পথিক (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » ওরে সাবধানী পথিক (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

ওরে সাবধানী পথিক (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          ওরে   সাবধানী পথিক, বারেক   পথ ভুলে মরো ফিরে।
খোলা   আঁখি-দুটো অন্ধ করে দে আকুল আঁখির নীরে॥
          সে ভোলা পথের প্রান্তে রয়েছে হারানো হিয়ার কুঞ্জ,
          ঝ’রে প’ড়ে আছে কাঁটা-তরুতলে রক্তকুসুমপুঞ্জ–
          সেথা দুই বেলা ভাঙা-গড়া-খেলা অকূলসিন্ধুতীরে॥
          অনেক দিনের সঞ্চয় তোর আগুলি আছিস বসে,
          ঝড়ের রাতের ফুলের মতন ঝরুক পড়ুক খসে।
          আয় রে এবার সব-হারাবার জয়মালা পরো শিরে।

রাগ: খাম্বাজ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

ওরে সাবধানী পথিক (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি চঞ্চল হে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:তরী আমার হঠাৎ ডুবে যায় (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑