আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে–
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে॥
ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশায় তরণী,
মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে॥
কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা-বাঁধনে।
কেহ নাহি দিল ধরা কেবলই সুদূর-সাধনে।
আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা,
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে॥
রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ৮ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
স্বরলিপিকার: সরলা দেবী

Leave a Reply