• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার  জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে
        ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে।
            তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে
            ফাগুন আসে ফিরে ফিরে দখিন বায়ে,
                নতুন সুরে গান উড়ে যায় আকাশ পারে,
                নতুন রঙে ফুল ফোটে তাই ভারে ভারে॥
        ওগো আমার নিত্য নূতন দাঁড়াও হেসে
        চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে।
            দিনের শেষে নিবল যখন পথের আলো,
            সাগরতীরে যাত্রা আমার যেই ফুরাল,
                তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে–
                শূন্যে আমার উঠল তারা সারে সারে॥


রাগ: ইমন
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ বৈশাখ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ): ৭ মে, ১৯১৯
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ শুধু অলস মায়া (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑