• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          গোপন প্রাণে একলা মানুষ যে
তারে   কাজের পাকে জড়িয়ে রাখিস নে॥
তার    একলা ঘরের ধেয়ান হতে   উঠুক-না গান নানা স্রোতে,
          তার    আপন সুরের ভুবন-মাঝে তারে থাকতে দে॥
তোর   প্রাণের মাঝে একলা মানুষ যে
তারে   দশের ভিড়ে ভিড়িয়ে রাখিস নে।
কোন্‌   আরেক একা ওরে খোঁজে,   সেই তো ওরই দরদ বোঝে–
          যেন     পথ খুঁজে পায়, কাজের ফাঁকে ফিরে না যায় সে॥

রাগ: ভৈরবী
তাল: ষষ্ঠী
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ মাঘ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ২৭ জানুয়ারি, ১৯২৩
রচনাস্থান: শান্তিনিকেতন

গোপন প্রাণে একলা মানুষ যে (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑