• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ শুধু অলস মায়া (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এ শুধু অলস মায়া (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ শুধু অলস মায়া (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ শুধু অলস মায়া,   এ শুধু মেঘের খেলা,
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন।
এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা,
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন।
     শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা
     আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি–
     এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে।
কুহকের দেশে যেন সাধ ক’রে পথ ভুলি
হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে।
কারে যেন দেব’ ব’লে কোথা যেন ফুল তুলি–
সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে।
          এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে।
          ভুলে ভুলে গান গাই– কে শোনে, কে নাই শোনে–
          যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে॥

রাগ: ইমন
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886

এ শুধু অলস মায়া (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে আমি ওই ভেসে চলে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑