ওঠো রে মলিনমুখ, চলো এইবার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ওঠো রে মলিনমুখ, চলো এইবার।
এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার॥
হেরো ওই গেল বেলা, ভাঙিল ভাঙিল মেলা–
গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার॥
হে ভিখারি, কারে তুমি শুনাইছ সুর–
রজনী আঁধার হল, পথ অতি দূর।
ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে–
এখন বেসুর তানে বাজিছে সেতার॥
রাগ: মূলতান
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ২৬ ভাদ্র, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: জোড়াসাঁকো
Leave a Reply