• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নাইবা হল পারে যাওয়া (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নাইবা হল পারে যাওয়া (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                   আমার   নাইবা হল পারে যাওয়া।
যে হাওয়াতে চলত তরী   অঙ্গেতে সেই লাগাই হাওয়া ॥
          নেই যদি বা জমল পাড়ি   ঘাট আছে তো বসতে পারি।
আমার   আশার তরী ডুবল যদি   দেখব তোদের তরী-বাওয়া ॥
হাতের কাছে কোলের কাছে   যা আছে সেই অনেক আছে।
আমার   সারা দিনের এই কি রে কাজ– ওপার-পানে কেঁদে চাওয়া।
          কম কিছু মোর থাকে হেথা   পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা।
আমার   সেইখানেতেই কল্পলতা   যেখানে মোর দাবি-দাওয়া ॥


রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৭ ভাদ্র, ১৩১২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
রচনাস্থান: গিরিডি
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:ওঠো রে মলিনমুখ, চলো এইবার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑