• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              মধুর মধুর ধ্বনি বাজে
              হৃদয়কমলবনমাঝে॥
     নিভৃতবাসিনী বীণাপাণি   অমৃতমুরতিমতী বাণী
     হিরণকিরণ ছবিখানি– পরানের কোথা সে বিরাজে॥
     মধুঋতু জাগে দিবানিশি   পিককুহরিত দিশি দিশি।
     মানসমধুপ পদতলে   মুরছি পড়িছে পরিমলে।
এসো দেবী, এসো এ আলোকে,   একবার তোরে হেরি চোখে–
     গোপনে থেকো না মনোলোকে   ছায়াময় মায়াময় সাজে॥

রাগ: ইমন
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ৫ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: নৌকায়, শিলাইদহ
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এসো গো নূতন জীবন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:ওঠো রে মলিনমুখ, চলো এইবার (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑