• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো গো নূতন জীবন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এসো গো নূতন জীবন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এসো গো নূতন জীবন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

              এসো গো নূতন জীবন।
এসো গো কঠোর নিঠুর নীরব,   এসো গো ভীষণ শোভন॥
     এসো অপ্রিয় বিরস তিক্ত,   এসো গো অশ্রুসলিলসিক্ত,
     এসো গো ভূষণবিহীন রিক্ত,   এসো গো চিত্তপাবন॥
থাক্‌ বীণাবেণু, মালতীমালিকা   পূর্ণিমানিশি, মায়াকুহেলিকা–
     এসো গো প্রখর হোমানলশিখা   হৃদয়শোণিতপ্রাশন।
     এসো গো পরমদুঃখনিলয়,   আশা-অঙ্কুর করহ বিলয়–
     এসো সংগ্রাম, এসো মহাজয়,   এসো গো মরণসাধন॥

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩০২
রচনাকাল (খৃষ্টাব্দ): 1895
রচনাস্থান: শিলাইদহ

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:কমলবনের মধুপরাজি, এসো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:মধুর মধুর ধ্বনি বাজে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑