• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কমলবনের মধুপরাজি, এসো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » কমলবনের মধুপরাজি, এসো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কমলবনের মধুপরাজি, এসো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

কমলবনের মধুপরাজি,   এসো হে কমলভবনে।
কী সুধাগন্ধ এসেছে আজি   নববসন্তপবনে॥
     অমল চরণ ঘেরিয়া পুলকে শত শতদল ফুটিল,
     বারতা তাহারি দ্যুলোকে ভূলোকে ছুটিল ভুবনে ভুবনে॥
গ্রহে তারকায় কিরণে কিরণে বাজিয়া উঠিছে রাগিণী
গীতগুঞ্জন কূজনকাকলি আকুলি উঠিছে শ্রবণে।
     সাগর গাহিছে কল্লোলগাথা, বায়ু বাজাইছে শঙ্খ–
     সামগান উঠে বনপল্লবে, মঙ্গলগীত জীবনে॥

রাগ: সাহানা
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1306
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

কমলবনের মধুপরাজি, এসো (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমার ঘুর লেগেছে (বিচিত্র) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো গো নূতন জীবন (বিচিত্র ) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑