• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুজনে যেথায় মিলিছে সেথায় (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুজনে যেথায় মিলিছে সেথায় (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুজনে যেথায় মিলিছে সেথায় (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দুজনে যেথায় মিলিছে সেথায়   তুমি থাকো, প্রভু, তুমি থাকো।
          দুজনে যাহারা চলেছে তাদের   তুমি রাখো, প্রভু, সাথে রাখো ॥
যেথা দুজনের মিলিছে দৃষ্টি   সেথা হোক তব সুধার বৃষ্টি–
দোঁহে যারা ডাকে দোঁহারে তাদের   তুমি ডাকো, প্রভু, তুমি ডাকো ॥
          দুজনে মিলিয়া গৃহের প্রদীপে   জ্বালাইছে যে আলোক
          তাহাতে, হে দেব, হে বিশ্বদেব,   তোমারি আরতি হোক॥
মধুর মিলনে মিলি দুটি হিয়া   প্রেমের বৃন্তে উঠে বিকশিয়া,
সকল অশুভ হইতে তাহারে   তুমি ঢাকো, প্রভু, তুমি ঢাকো ॥

রাগ: সিন্ধু-ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1310
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑