• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
          বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়॥
সম্মুখে রয়েছে তার        তুমি প্রেমপারাবার,
          তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়॥
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে,
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে।
          পথে বাধা শত শত,     পাষাণ পর্বত কত,
              দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়॥
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে    যেন গো আশ্রয় মিলে,
                   দুটি হৃদয়ের সুখ     দুটি হৃদয়ের দুখ
                        দুটি হৃদয়ের আশা মিলায় তোমার পায়॥

রাগ: সাহানা
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1288
রচনাকাল (খৃষ্টাব্দ): 1881

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুখে থাকো আর সুখী করো সবে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুজনে যেথায় মিলিছে সেথায় (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑