• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     যে তরণীখানি ভাসালে দুজনে আজি, হে নবীন সংসারী,
     কাণ্ডারী কোরো তাঁহারে তাহার যিনি এ ভবের কাণ্ডারী॥
কালপারাবার যিনি চিরদিন      করিছেন পার বিরামবিহীন
     শুভযাত্রায় আজি তিনি দিন     প্রসাদপবন সঞ্চারি॥
নিয়ো নিয়ো চিরজীবনপাথেয়,   ভরি নিয়ো তরী কল্যাণে।
সুধে দুখে শোকে আঁধারে আলোকে যেয়ো অমৃতের সন্ধানে।
বাঁধা নাহি থেকো আলসে আবেশে,     ঝড়ে ঝঞ্ঝায় চলে যেয়ো হেসে,
     তোমাদের প্রেম দিয়ো দেশে দেশে     বিশ্বের মাঝে বিস্তারি॥

রাগ: বেহাগ
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1310
রচনাকাল (খৃষ্টাব্দ): 1903
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

যে তরণীখানি ভাসালে দুজনে আজি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:দুজনে যেথায় মিলিছে সেথায় (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:শুভদিনে এসেছে দোঁহে চরণে তোমার (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑