সুধাসাগরতীরে হে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
সুধাসাগরতীরে হে, এসেছে নরনারী সুধারসপিয়াসে॥
শুভ বিভাবরী, শোভাময়ী ধরণী,
নিখিল গাহে আজি আকুল আশ্বাসে॥
গগনে বিকাশে তব প্রেমপূর্ণিমা,
মধুর বহে তব কৃপাসমীরণ।
আনন্দতরঙ্গ উঠে দশ দিকে,
মন প্রাণ মগ্ন অমৃত-উচ্ছ্বাসে॥
রাগ: নায়েকী কানাড়া
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1303
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Leave a Reply