• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

উজ্জ্বল করো হে আজি এ আনন্দরাতি
     বিকাশিয়া তোমার আনন্দমুখভাতি।
সভা-মাঝে তুমি আজ   বিরাজো হে রাজরাজ,
     আনন্দে রেখেছি তব সিংহাসন পাতি॥
          সুন্দর করো, হে প্রভু, জীবন যৌবন
              তোমারি মাধুরীসুধা করি বরিষন।
     লহো তুমি লহো তুলে   তোমারি চরণমূলে
          নবীন মিলনমালা প্রেমসূত্রে গাঁথি॥
          মঙ্গল করো হে, আজি মঙ্গলবন্ধন
          তব শুভ আশীর্বাদ করি বিতরণ।
     বরিষ হে ধ্রুবতারা, কল্যাণকিরণধারা–
     দুর্দিনে সুদিনে তুমি থাকো চিরসাথী॥

রাগ: ভূপালী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ বৈশাখ, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ): 1896

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:সুধাসাগরতীরে হে (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:দুটি প্রাণ এক ঠাঁই (আনুষ্ঠানিক) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑